শিরোনাম
টঙ্গী প্রতিনিধি | ০৭:৫০ পিএম, ২০২২-১০-১৯
আব্দুস সবুর খান, টঙ্গী : টঙ্গীতে শিশুখাদ্য প্রস্তুত, অবৈধভাবে উৎপাদন করে বাজারজাত করাসহ বিভিন্ন অপরাধে ইয়াম্মী ফুড অ্যান্ড বেভারেজ নামের একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার দুপুরে টঙ্গী পশ্চিম থানা পুলিশের সহযোগিতায় বড় দেওড়া এলাকায় জাতীয় ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার ম-লের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
সহকারী পরিচালক আব্দুল জব্বার ম-ল জানান, ইয়াম্মী ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডে অবৈধভাবে চিপস, জুসসহ বিভিন্ন আইটেমের শিশুখাদ্য তৈরি করা হচ্ছিল। তারা বিএসটিআই এর কোনো লাইসেন্স দেখাতে পারেনি এবং নিজস্ব কোনো ল্যাবরেটরি তাদের নেই, টেক্সটাইল কালার ব্যবহার ছাড়াও চরম অস্বাস্থ্যকর পরিবেশে ময়লা-আবর্জনার স্তূপের মাঝে শিশুখাদ্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ করা হচ্ছে এবং ওজনে কম দেওয়া হচ্ছে।
এসব অপরাধে এ প্রতিষ্ঠানকে তিন লাখ ৫০ হাজার টাকা জরিমানা এবং জনস্বার্থে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত দেওয়া হয়েছে।
এ ছাড়া আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টায় ভোক্তা অধিকারের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে লাইসেন্স উপস্থাপন এবং কেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না তার ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হয়েছে। টঙ্গীতে অবৈধ শিশুখাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা
আব্দুস সবুর খান, টঙ্গী : টঙ্গীতে শিশুখাদ্য প্রস্তুত, অবৈধভাবে উৎপাদন করে বাজারজাত করাসহ বিভিন্ন অপরাধে ইয়াম্মী ফুড অ্যান্ড বেভারেজ নামের একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার দুপুরে টঙ্গী পশ্চিম থানা পুলিশের সহযোগিতায় বড় দেওড়া এলাকায় জাতীয় ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার ম-লের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
সহকারী পরিচালক আব্দুল জব্বার ম-ল জানান, ইয়াম্মী ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডে অবৈধভাবে চিপস, জুসসহ বিভিন্ন আইটেমের শিশুখাদ্য তৈরি করা হচ্ছিল। তারা বিএসটিআই এর কোনো লাইসেন্স দেখাতে পারেনি এবং নিজস্ব কোনো ল্যাবরেটরি তাদের নেই, টেক্সটাইল কালার ব্যবহার ছাড়াও চরম অস্বাস্থ্যকর পরিবেশে ময়লা-আবর্জনার স্তূপের মাঝে শিশুখাদ্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ করা হচ্ছে এবং ওজনে কম দেওয়া হচ্ছে।
এসব অপরাধে এ প্রতিষ্ঠানকে তিন লাখ ৫০ হাজার টাকা জরিমানা এবং জনস্বার্থে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত দেওয়া হয়েছে।
এ ছাড়া আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টায় ভোক্তা অধিকারের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে লাইসেন্স উপস্থাপন এবং কেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না তার ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited